1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহরাইনে যুবলীগের উদ্যোগে প্রবাসী শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাহরাইনে যুবলীগের উদ্যোগে প্রবাসী শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ।

সাহিন সিকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৫৬ বার

শুক্রবার (৭ মে ২০২১) বাহরাইনের আলবা এরিয়াতে বিভিন্ন শ্রমিক ক্যাম্পে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন প্রবাসী শ্রমিকদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী যুবলীগ, বাহরাইন শাখা। বাহরাইনে যুবলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বকুল সূত্রধরের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা করোনায় ক্ষতিগ্রস্ত ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন এসব প্রবাসী শ্রমিকদের চিহ্নিত করে তালিকা অনুসারে বিভিন্ন ক্যাম্পে, বাসায় তাদের হাতে খাদ্যসামগ্রী সহায়তা ও ঈদ উপহার পৌঁছে দেন।

অত্যান্ত সতর্কতার সহিত সুশৃঙ্খলভাবে এই কাজটি সম্পন্ন করেন যুবলীগ নেতৃবৃন্দ।
ঈদ উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, দুধ, চিনি, ৫ কেজি চাল, পেঁয়াজ, আলু, ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

এসময় উপস্থিত ছিলেন,বাহরেইনে যুবলীগের মোঃ মুজিবুর রহমান, বকুল সূত্রধর, আব্দুল হক,মোশারফ হোসেন মুশু, এমরান সরকার, মোঃ শরীফুল ইসলাম, জসিম সিকদার, নজির আহমেদ, মাসুদ ভূইয়া, জালাল মুন্সি, মোঃ শরীফ, শাহীন সিকদার, সাইফুল সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net