1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৮৬ বার

রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শনিবার (২৯মে) রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এই দিনে সকালে ২টি ম্যাচ ,বিকেলে ২টি ম্যাচসহ মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত ২টি খেলায় গুজরা ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেন রাউজান পৌরসভার-১ একাদশ, পাহাড়তলী ইউনিয়নকে টাইব্রেকারে ৭-৬ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেন নোয়াজিষপুর ইউনিয়ন একাদশ।

বিকেলে ২টি ম্যাচে কদলপুর ইউনিয়নকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেন রাউজান পৌরসভা- ২ একাদশ, পশ্চিম গুজরা ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠার শিরোপা অর্জন ডাবুয়া ইউনিয়ন একাদশ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও শান্তিন। আগামীকাল বিকাল ৩টায় রাউজান পৌরসভা- ২ একাদশ বনাম ডাবুয়া ইউনিয়ন ও নোয়াজিষপুর ইউনিয়ন বনাম রাউজান পৌরসভা- ১ একাদশের সাথে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, অতীশ দশী চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, জসিম উদ্দীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুউদ্দিন আরিফ, তছলিম উদ্দীন চৌধুরী, জিল্লুর রহমান মাসুদ, মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net