1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় আটক একজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

রাউজানে ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় আটক একজন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৭৯ বার

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ শেখ আলমগীর (৪৮) নামের এক পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। সেই সাইফুদ্দিন খাঁন (৪৯) নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ নম্বর আসামি বলে জানা যায়।
বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেটের পাশে চিপাগলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী আলমগীর রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার মোঃ মুছার পুত্র। পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল বিকাল ৩টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহিম জামে মসজিদে পরিচালনা নিয়ে তর্কাতর্কির ঘটনায় সাইফুদ্দিন খান (৪৯) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। কাউন্সিলর আলমগীর আলী গুলি করেছে অভিযোগ এনে কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহত ব্যবসায়ীর ভাই ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন। ওই মামলার ৫ নম্বর আসামি শেখ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ৫ মে বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই)অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকায় মিমি সুপার মার্কেটের পাশের একটি গলি হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫(০৪)২১। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। এই মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর আলীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net