1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে রেকর্ড পরিমাণ বেগুনচাষ, দাম কম হওয়ায় লোকসানের মুখে কৃষক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

রাজশাহীতে রেকর্ড পরিমাণ বেগুনচাষ, দাম কম হওয়ায় লোকসানের মুখে কৃষক

ইফতেখার আলমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩৭৭ বার

বাজারে ব্যাপক চাহিদা দেখা দেয়ায় রাজশাহীর পুঠিয়ায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বেগুনের চাষ করা হয়েছে। বর্তমানে বাজারে বেগুনের চাহিদা অনেক কম। প্রকার ভেদে প্রতিমণ বেগুন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা দরে। দাম কম হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, চলতি বছর উপজেলায় প্রায় ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির বেগুন চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর বেশি। এরমধ্যে তাল, চরকি, চায়না ও স্থানীয় জাত লক্ষিকুল রয়েছে। তবে চায়না ও তাল বেগুন বেশি রোপণ করা হয়েছে। এবার বিগত বছরের তুলনায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় আশানুরূপ ফলন আশা করা হচ্ছে।
ভালুকগাছি এলাকার বেগুন চাষি তৈমুর রহমান বলেন, গত কয়েক বছর থেকে আমি এক বিঘা জমিতে বেগুন রোপণ করে আসছি। গত বছরও এই জমি থেকে খরচ বাদে প্রায় দুই লাখ টাকার বেগুন বেচা হয়েছে। এবার বেশি লাভের আশায় দুই বিঘা জমিতে রোপণ করছি। প্রতি বিঘায় খরচ হয় প্রায় ১৭-১৮ হাজার টাকা। এখন পুরো খেতের সকল গাছে পর্যাপ্ত বেগুন ধরেছে। তবে বাজারে বেগুনের দামের পাশাপাশি চাহিদা অনেক কম। এরকম বাজার কিছু দিন চললে অনেক চাষিরা মোটা অঙ্কের লোকসানে পড়বেন।

বিড়ালদহ আড়তে বেগুন বিক্রি করতে আসা তারাপুর এলাকার চাষি আজিজুর রহমান বলেন, বর্তমানে তাল বেগুনের কিছুটা চাহিদা রয়েছে। আজ প্রতিমণ বেচা হচ্ছে ৪০০ টাকা। আর অন্যগুলো আরও কম। এতো অল্প টাকায় বেগুন বেচে আমাদের প্রতিদিনের খরচই উঠে না। সামনে বর্ষা আসছে। অনেকেই প্রথম পর্যায়ে লাভের আশায় নিচু জমিতে চারা লাগিয়েছেন। ফুল-ফলও ভালো এসেছে। তবে আগাম বৃষ্টিপাতে জমিতে পানি জমে গেলে গাছগুলো মারা যাবে। এতে অনেক চাষিদের লোকসান গুণতে হবে।

উপজেলার বৃহৎ শিবপুরহাট আড়তের বেগুন ব্যবসায়ী জমির হোসেন বলেন, বিগত বছরের তুলনায় এবার প্রতিদিন অনেক বেশি বেগুন আসছে। তার মধ্যে লকডাউনের কারণে দেশের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ছোট ব্যবসায়ীরা আগের মত আসতে পারছেন না। বড় ব্যবসায়ীরা ট্রাকে করে সবজি কিনছেন। আর ছোট ব্যবসায়ীরা যাত্রীবাহী বাসে করে কাচামাল পরিবহন করতেন। বেশি খরচের কারণে ছোট ব্যবসায়ীরা অনেক কম আসছেন। যার কারণে এবার বেগুনের বাজারে দাম কিছুটা কম যাচ্ছে। তবে সামনে পরিবহন চলাচল স্বাভাবিক হলে চাষিরা কিছুটা লাভের মুখ দেখতে পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net