1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে দুদক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় তদন্তে দুদক

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২৫ বার

রেলওয়ে পূর্বাঞ্চলের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলা তফসিলভূক্ত করেছে দুর্নীতি দমন কমিশন। এখন মামলা পরিচালনা ও তদন্ত উভয় করবে দুদক।

রেল পূর্বাঞ্চলের অর্থ ও হিসাব শাখার জুনিয়র হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হলো।

এদিকে রেলওয়ের অ্যাকাউন্ট থেকে দেড় কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।গত রোববার (৯ মে) এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আসামিকে আজ সোমবার (১০ এপ্রিল) কোর্টে প্রেরণ করার কথা রয়েছে। পুলিশ হেফাজত হতে ফয়সাল মাহমুদকে খুলশী থানায় নিয়ে আসা হয়।

খুলশী থানার পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোহাম্মদ হোসেন জানান, রেল পূর্বাঞ্চলের ডেপুটি ফিন্যানসিয়াল অ্যাডভাইজার (পাহাড়তলী) এবায়দুলের অভিযোগের প্রেক্ষিতে আসামিকে রাত ৮টায় খুলশী থানায় আনা হয়েছে।

দুদক জেলা কার্যালয় ২-এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেন, ‘পুলিশ আসামি বুঝিয়ে দিলে আমরা মামলাটি তদন্ত করবো।

এদিকে রেলওয়ের কর্মকর্তারা জানান, ফয়সালের ব্যাংক একাউন্ট জব্দসহ লুট হওয়া টাকার পরিমাণ ও ওই টাকার অবস্থান দ্রুত জানার চেষ্টা করছে কর্মকর্তারা। সেই সঙ্গে সরিয়ে নেওয়া কোটি টাকার গড়মিলের হিসাব মেলানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ ও হিসাব শাখার জুনিয়র অডিটর ফয়সাল মাহমুদ (৩৫) জালিয়াতির মাধ্যমে রেলওয়ের ৫টি দপ্তরের কর্মকর্তাদের বেতনের দেড় কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত করে। রেলওয়ে পূর্বাঞ্চলের ইনটেগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যকাউন্টিং সিসটেম (আইবাস) সিস্টেমের কারণে অর্থ জালিয়াতির এই ঘটনা প্রকাশ পায়। এরপর গত শনিবার (৮ মে) সন্ধ্যা ছয়টায় ফয়সাল মাহমুদকে গ্রেপ্তার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মসাতের দায় স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net