1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৮৩ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ননী গোপাল বিশ্বাস (৪৫) নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২ মে) রাতে নির্যাতনের শিকার মেয়েটির মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ননী গোপাল বিশ্বাস উপজেলার পাঁচপাড়া গ্রামের রণজিৎ বিশ্বাসের বড় ছেলে ও ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। ঘটনার পর থেকে অভিযুক্ত ননী গোপালকে ধরতে পুলিশের একাধিক টিম ব্যাপক অভিযান চালাচ্ছেন।

পুলিশ ও নির্যাতনের শিকার ছাত্রীটির পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ননী গোপাল বিশ্বাস ওই বাড়িতে যান। এ সময় তিনি করোনাকালিন সাহায্য দেওয়ার কথা বলে মেয়েটির বাবার কাছে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার চান। এ গুলো দিয়ে মেয়েটির মা-বাবা কাজে চলে যান। এ সুযোগে ননী গোপাল বিশ্বাস মেয়েটিকে জোর পূর্বক ধর্ষণ করে।

সোমবার (৩ মে) দুপুরে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের আলামত জব্দ ও নির্যাতনের শিকার মেয়েটিকে হেফাজতে নিয়েছি। মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশের একাধিক টিম অভিযুক্ত ননী গোপাল বিশ্বাসকে ধরতে মাঠে নেমেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net