ঢাকা   ০৩:৩৬:৩৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ 

অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশে অটোরিকশা ভাংচুর, শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি ও অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের গোপালপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

শ্রমিক কর্মচারী ফেডারেশন রামচন্দ্রপুরের গোপালপুর অঞ্চলের সংগঠক মো. আল আমিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্রফ্রন্ট জেলা নেতা উম্মে নিলুফার তিন্নি প্রমুখ। বক্তারা বলেন, লক্ষ লক্ষ পরিবারের মানুষের অন্ন কীভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকশা শ্রমিকরা দিশেহারা। সরকার কোন বিকল্প ব্যবস্থা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক অটোরিকশা-ভ্যান বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি