1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবককে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৪৪ বার

গাইবান্ধায় গরুর মাংস খাওয়া কে কেন্দ্র করে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে রোকন সরদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া জিল্লুর রহমান নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে এই ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় আজ শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদকাসক্ত যুবকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত রোকন সরদার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। তিনি বালুয়া বাজারের সাইকেল পার্টস এর ব্যবসা করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বালুয়া বাজারের মাদকাসক্ত যুবক সোহেল মিয়াসহ কয়েকজন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কনক নামে এক ব্যক্তিকে গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করে। বিষয়টি রামচন্দ্রপুর ইউপি সদস্য আশিকুজ্জামান ও রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামকে জানানো হয়।

তারা বৃহস্পতিবার রাত দশটার দিকে সোহেলের সঙ্গে কথা বলতে যান। এ সময় সোহেল ক্ষিপ্ত হয়ে তার কয়েক ভাই মিলে ইউপি সদস্যের ওপর হামলা চালায়। খবর পেয়ে ইউপি সদস্য আশিকুজ্জামানের দুই চাচা জিল্লুর রহমান ও রোকন সরদার এগিয়ে এলে তাদেরও উপর হামলা করে তারা। এতে ঘটনাস্থলে ফল কাটা ছুরির আঘাতে রোকন সরদার মারা যান। গুরুতর আহত জিল্লুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আজ শুক্রবার সকাল আটটার দিকে মাদকাসক্ত যুবক সোহেলের বাড়িতে ভাংচুর শুরু করে। পরে তারা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে এলাকাবাসি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সকালে গাইবান্ধা সদর থানার পরিদশক (অপারেশন) রজব আলী জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সোহেল সহ তার সঙ্গীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net