1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেয়াল চাপায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেয়াল চাপায় শিশুর মৃত্যু

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৩৩ বার

গভীর রাতে জরার্জিন ঘরের ভাঙ্গা দেয়ালের নিচে চাপা পড়ে সাড়ে তিন বছর বয়সী মোঃ ইব্রাহীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার পিতাও।

মঙ্গলবার রাত দেড়টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ-পুর্ব নয়াপাড়া গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

শিশুটির বাবা আনছার উল্লাহ বর্নিত গ্রামের বাসিন্দা। ২ সন্তান নিয়ে তিনি দিন মজুরের কাজ করে সংসার চালাতেন। তার স্ত্রী মানসিক রোগি। ঘটনার সময় ঘরে স্ত্রী ছিলেন না।

ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শিশু ইব্রাহিমের পিতা আনছার উল্লাহ জানান, তিনি দিন মজুরের কাজ করে কোন রকম সংসার চালান। স্ত্রী মানসিক রোগি হওয়ায় প্রায় সময় বাড়ি থেকে বের হয়ে যায়। গত ২/৩ দিন ধরে স্ত্রী ঘরে ছিলেন না। ঘটনার দিন মঙ্গলবার রাতে ২ শিশু সন্তান নিয়ে রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এসময় রাত দেড়টার দিকে আচমকা শদ্ধ শুনে তিনি ঘুম থেকে লাফিয়ে উঠলে মুর্হুতে বসতঘরের উত্তর পাশের মাটির দেয়াল তার শিশু পুত্র ইব্রাহীমের উপর ভেঙ্গে পড়ে। তার শোরচিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করলেও ঘটনাস্থলে শিশু পুত্র ইব্রাহীম মারা যান।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

চকরিয়া থানার এসআই মনজুরুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রাতে বসত বাড়ির পুরাতন মাটির দেয়াল ভেঙ্গে পিতা-পুত্রের উপর পড়ে। এসময় মাটির দেয়ালে চাপা খেয়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়েছে। এবিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net