1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৪৬ বার

পাটগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। জানাগেছে, মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় সীমান্তে এ নিহতের ঘটনা ঘটেছে। নিহত রিফাত ওই ইউনিয়নের মুন্সিরহাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, রিফাত হোসেনসহ কয়েকজন ওই সীমান্তে ৮৬২ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় কোচবিহার জেলার ১৪০ বিএসএফ রাণীনগর ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে ঘটনাস্থলে রিফাত হোসেন গুলি বিদ্ধ হয়ে মারা যায়। লাশ ভারতের মাথাভাঙ্গা থানার ভগরামপুর গ্রামের সীমান্তে পড়ে থাকে। সকালে লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। জগতবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল হোসেন জানান, নিহত রিফাত হোসেনের ছবি দেখে তার বাবা লাশ শনাক্ত করেন। ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে জানান, চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ ( বিজিবি ) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, নিহতের ব্যাপারে জানার চেষ্টা চলছে। বিএসএফের সাথে বৈঠক এর প্রস্তুতি চলছে। ওই সময় বিস্তারিত জানানো হবে।
লাভলু শেখ লালমনিরহাট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net