ঢাকা   ০৪:০৯:৫৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

বুড়িচংয়ে কথা কাটাকাটি নিয়ে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৭০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কথা কাটাকাটি নিয়ে এক গোষ্ঠির উপর আরেক গোষ্ঠির হামলা অভিযোগ করেছে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো: সুরোজ মিয়া(৬০)।
তিনি বলেন,(০২ জুন) বুধবার তার ছেলে সৌরভের সাথে একই ইউনিয়নের জগৎপুর গ্রামের আনোয়ার হোসেন ভূইয়ার সাথে কথাকাটাকাটি হয়। পরে বাজারের লোকেরা ঝামেলা মিটিয়ে দিলে সৌরভ বাড়ি চলে আসে। আমরা ভেবেছিলাম ঝামেলা শেষ হয়েগেছে। কিন্তু তারা ছোট ছেলেপেলেদের এই ঝামেলাকে বংশীয় পর্যায়ে নিয়েগেছে।

বৃহস্পতিবার দুপুরে আমরা খেয়েদেয়ে বিশ্রামের জন্য সবার ঘরে অবস্থান করছি। ঠিক সেই সময় আমার বাড়িতে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী হামলা করে। যেই হামলায় আমার চার ছেলে সহ পুরো পরিবার আজ হাসপাতালে। ওরা প্রভাব খাটিয়ে আমাদের সদর হাসপাতালে ভর্তিও হতে দেয়নি পরে আমি কুমিল্লার মীম হাসপাতালে তাদের নিয়ে যাই। তারা আমার ঘরবাড়িও কুপিয়েছে। তারা আমার ১২ বছরের নাতী নাতনীদের গায়েও হাত তোলে।
তিনি জানান, হামলার নেতৃত্ব দেয় সদর ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম ভূইয়া, বি আর ডি বি চেয়ারম্যান শরীফুল ইসলাম ভূইয়া, ফার্মেসিস্ট ও রাজনীতিবীদ ইমতিয়াজ আহমেদ ইমন ভূইয়া ও ব্যবসায়ী আইয়ুব আলী মেম্বার।
আহত মো: জাকির হোসেন বলেন, বুড়িচং এর ইতিহাসে এমন জঘন্য হামলা আর কেউ দেখেনি। যেখানে আমার ১০/১২ বছরের মেয়ে ও ভাতিজীদের পর্যন্ত আঘাত করে। এলাকায় দীর্ঘ সময় ধরে তারা এই সন্ত্রাসী বাহিনী লালন-পালন করে আসছে। এলাকায় আধিপত্য বিস্তার থেকে শুরু করে এলাকায় চুরি, ছিনতাই, চাদাবাজীসহ সকল অনৈতিক কাজ এই সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সম্পূর্ণ করে আসছে দীর্ঘদিন ধরে। এরা সবাই ভাল মানুষের মুখোশ ধরে এলাকায় এসব জঘন্য কাজ করে আসছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

সদর ইউনিয়ন চেয়ারম্যান মো: শাহ আলম বলেন, আগে থেকেই এই এলাকায় গোষ্ঠি প্রথা আছে। শুনেছি দুই বন্ধুর মধ্যে ঝামেলা হয়েছে। পরে এটা গোষ্ঠিগত কারণে বড় আকার ধারণ করে।
অভিযুক্ত ফার্মেসিস্ট ও রাজনীতিবীদ ইমতিয়াজ আহমেদ ইমন ভূইয়াকে একাধিকবার কল দিয়েলেও এই সংবাদ লেখার আগ পর্যন্ত কোন প্রতিউত্তর আসেনি।
বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার বিষয়ে আমি শুনেছি। এখনও কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে অবশ্যই আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি