1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করে লুঙ্গি ড্যান্স করা চৌদ্দগ্রামের মেহেদীকে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করে লুঙ্গি ড্যান্স করা চৌদ্দগ্রামের মেহেদীকে গ্রেফতার করেছে র‌্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫৮৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা):

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী মাহমুদুর রহমান ওরফে লুঙ্গি ড্যান্স মেহেদীকে (২৪) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গত ১৪ মে রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার পর মাদক ব্যবসায়ীরা লুঙ্গী ড্যান্স গানের তালে নেচে ব্যাপক উল্লাস করে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন রাতে সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর (পূর্বপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চৌদ্দগ্রামে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী মাহমুদুর রহমান মেহেদীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মাহমুদুর রহমান মেহেদী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কোমারডোগা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় অন্যতম আসামী। মামলা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net