1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারঃ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

রাউজানে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারঃ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪১১ বার

চট্টগ্রামের রাউজান থেকে গত ৭মাস আগে চুরি হাওয়া সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের (বর্তমান বরুমছড়া) ৫নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ বাড়ির শামসুল আলমের ছেলে আতিকুল ইসলাম ওরফে মনির (৩৫) ও একই উপজেলার ০৮নং চাতুরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিরঞ্জন দত্তের ছেলে সনজিদ দত্ত ওরফে চন্দন (৪০)।

গতকাল বুধবার ২৩জুন বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে তাদের দুইজনকে বাঁশখালি উপজেলার চাম্বল বাজারস্থ চন্দনের গ্যারেজ থেকে গ্রেপ্তর করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বাশঁখালী গন্ডামারা এলাকার হাফবানিয়া বাজার হতে চোরাই যাওয়া সিএনজি অটোরিক্সা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। রাউজান থানা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ ডিসেম্বর রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বেরুলিয়া বাজার থেকে সিএনজি চালিত অটোরিক্সাটি চুরি হয়। পরে অটোরিক্সার মালিক রাউজান পৌরসভার ৫নং ওার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির আবু আলমের ছেলে মো. রায়হান রাউজান থানায় একটি চুরির মামলা (মামলা নং-১৩(১২)২০২০) দায়ের করেন।

পুলিশ জানিয়েছে ব্যাপক জিজ্ঞাসাবাদে চোরচক্রের দুই সদস্য মনিরের বন্ধু ও প্রতিবেশী আনোয়ারা উপজেলার বাসিন্দা কালু মিয়ার ছেলে মো. সোহেল (২৮) চোরচক্রের মূল হোতা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান থেকে সিএনজি টেক্সী চুরির ঘটনায় করা একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. রায়হান। পরে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। এই চক্রটি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ বিভিন্ন এলাকা হতে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে রূপগত পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই চক্রটি বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমরা গ্রেপ্তার পরবর্তী বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net