ঢাকা   ০৫:২৯:০০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

রাজশাহী রয়্যাল হাসপাতালে ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগ

মঈন উদ্দীন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৫৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী রয়্যাল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে ব্রেন টিউমার অপারেশন করতে গিয়ে কুলসুম (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রয়্যাল হাসপাতাল কর্তৃপক্ষ ও অপারেশনকারী চিকিৎসক ডা: আফম মোমতাজুল হককে দায়ী করেছেন রোগীর স্বজনরা। ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন রাত সাড়ে ৭টার দিকে রয়্যল হাসপাতালের অপারেশন থেয়াটারে। এ ঘটনায় নিহত কুলসুমের স্বামীর বড়ভাই আব্দুল মালেক বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ১৪ জুন সন্ধার দিকে কুলসুমকে ব্রেন টিউমার অপারেশনের জন্য রয়্যাল হাসপাতালে ভর্তি করেন তিনি। এ অপারেশনের জন্য তিনি ডা: মোমতাজুল হকের সাথে মৌখিক চুক্তি অনুযায়ী অগ্রিম ২ লাখ ৫০ হাজার টাকা রয়্যাল হাসপাতালের ক্যাশ কাউন্টারে জমা করেন। এছাড়া বিভিন্ন পরীক্ষানিরীক্ষা বাবদ ৩৭ হাজার, ওষুধ বাবদ ৮ হাজার ৮ শ’ টাকা ও রক্ত বাবদ ২ হাজার টাকা পরিশোধ করেন মালেক। এরপর ১৫জুন বিকাল ৩ টার দিকে অপারেশন থিয়োটারে নেয়া হয় রোগীকে।

আব্দুল মালেক অভিযোগ করে বলেন, ৫ ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে রাত ৮টার দিকে ডা: মোমতাজুল হক বলেন, রোগীর অবস্থা আশংকাজনক। তাকে আইসিইউতে নিতে হবে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় রামেক হাসপাতারের আইসিইউতে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের বলেন, রোগী ক্লিনিকেই মারা গেছেন। নিজেকে বাঁচাতে এবং দায় এড়ানোর জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
মালেক আরও বলেন, অপারেশনের সময় রোগীল নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো। এছাড়া রোগী যন্ত্রনায় ছটফট করার কারণে তার হাত পা বেধে নাকে গজ দেয়া হয়েছিলো বলেও জানান আব্দুল মালেক।
এ বিষয়ে জানতে ডা: মোমতাজুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এছাড়া তার সহকারী সারওয়ার হোসেনকে ফোন দিলে তিনি ফোন কল কেটে দেন।
এদিকে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আব্দুল মালেককে চিকিৎসাপত্রসহ যাবতীয় পেপার্স নিয়ে আসতে বলা হয়েছে। বিস্তারিত যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি