ঢাকা   ০৫:৩১:৪৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

সুন্দরগঞ্জে ছাত্রদের সমাবেশ-মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি:

করোনাকালে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের সরকারি ঘোষণা, সকল শিক্ষার্র্থীদের করোনা ভ্যাকসিন প্রদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের কাঁঠালতলী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা সমন্বয়ক বীরেন শীল, কমিউনিস্ট পার্টি উপজেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সদস্য রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামীম আরা মিনা, বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সংগঠক শাহিন মিয়া, বাতিঘরের সংগঠক উমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সবকিছু খুলে দিলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা আরও বলেন, শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিন দেয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি