1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওতে প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২২৮ বার

কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রাথমিক সহকারি শিক্ষক ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ৮ জুন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তফা হেলালী, সাধারণ সম্পাদক পদে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক পদে নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদুল করিম মাহবুব এবং অর্থ সম্পাদক পদে মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ ছলিম উল্লাহ নির্বাচিত হয়েছেন।

এদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৩২ জন ভোটারের মধ্যে ১১২জন ভোটার উৎসবমূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোহাম্মদ ছৈয়দ নুর এবং কমিশনের সদস্য হিসেবে বদিউর রহমান, আবুল মরগোব এমদাদ আহমদ, মোঃ আমান উল্লাহ, মোহাম্মদ আবু হান্নান এবং কমল কৃষ্ণ রুদ্র দায়িত্বপালন করেন।

উল্লেখ্য, বৃহত্তর ঈদগাঁওর ৬টি ইউনিয়নের ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের সমন্বয়ে সংগঠনটি তার অগ্রযাত্রা শুরু করে।

নির্বাচন পূর্ব আহবায়ক বদিউর রহমান এবং সদস্য সচিব আতা উল্লাহ বোখারীসহ ৩১ সদস্যের আহবায়ক কমিটি সংগঠনটি পরিচালনা করে আসছিলেন।

নিয়মিত কমিটি সম্পন্নকরণে মঙ্গলবার মূল ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪১জনের কার্যকরী কমিটির অপরাপর পদসমূহ সিলেকশনের মাধ্যমে পূর্ণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সদস্য ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউর রহমান।

এদিকে নির্বাচনে বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, সদর, কক্সবাজার এর সভাপতি এস.এম. তারিকুল হাসান এবং সচিব নূরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net