1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এলাকার প্রভাব বিস্তার নিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

এলাকার প্রভাব বিস্তার নিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত ১

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৫২ বার

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে এক ইউপি সদস্যের সমথির্তদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছে আফসানা আক্তার (১৬) নামে এক কিশোরী। গতকাল রবিবার (২৭ ) জুন রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে ইউপি সদস্য শাহ আলম সমর্থকদের বাড়িঘরে এই হামলার ঘটনা ঘটে। নিহত আফসানা আক্তার কাচারীকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন, রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীঘদিন ধরে রায়পুরার পাড়াতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাচারীকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ইউপি সদস্য শাহআলম ও প্রয়াত সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমের সর্মথকদের মধ্যে বিরোধ চলছিল। এরই দ্বারাবাহিকতায় রবিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। পরে রবিবার মধ্যরাতে আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমে সমর্থকরা কাচারীকান্দি গ্রামের অর্ধশত বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রায় ১৫থেকে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

রায়পুরায় থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ নিহত ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net