1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় ওমানে রাউজানের দু'প্রবাসীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

করোনায় ওমানে রাউজানের দু’প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৪১ বার

রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২ এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দীন মানিকের আপন বড় ভাই মোঃ আবুল কালাম ( ৬০) ও সেজু ভাই আবুল কাসেম (৫০) মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার ( ৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ওমান সময় ৫ টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা দু’ভাইয়ের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওমানে থাকা অবস্থায় ঈদের দিন তাদের শরীরে করোনাভাইরাস পাওয়া গেলে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়। প্রায় ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান। মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পরিবারের লোকজনেরা। পরিবারের সূত্রে জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। তাদের মৃত্যুতে স্থানীয় চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান, ফটিকছড়ি ও মহানগরের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাগন ও সদস্যবৃন্দরা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে প্রবাসী তাদের মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net