1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় ৫ জনের মৃত্যুসহ ২৭৪ জন শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

করোনায় ৫ জনের মৃত্যুসহ ২৭৪ জন শনাক্ত

জেসমিন নাহার
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৫৪ বার

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। চট্টগ্রাম জেলায় একদিনেই ৫ জনের মৃত্যুর সাথে ২৭৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ১২টি ল্যাবে ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে চট্টগ্রাম জেলায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২৮ দশমিক ০৭ শতাংশ।

বুধবার চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ০৩ শতাংশ; তার আগের দিন ছিল ২২ দশমিক ৮২ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ১৬০ জন চট্টগ্রাম মহানগরীর এবং ১১৪ জন ১৪টি উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে হাটহাজারিতে ২৯ জন, ফটিকছড়িতে ১৭ জন এবং আনোয়ারায় ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় ফটিকছড়ি উপজেলায় ইতোমধ্যে লকডাউনের বিধিনিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রাম জেলায় সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ হাজার ১৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাদের মধ্যে ৬৭১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net