1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনায় মৃত ২ আক্রান্ত ৪৮ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

নওগাঁয় করোনায় মৃত ২ আক্রান্ত ৪৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪০০ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:

নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা অর্ধশত ছাড়লো। জেলায় এ পর্যন্ত মোট মৃত ব্যক্তির সংখ্যা হলো ৫১ জন। নতুন করে মৃত ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার ১ জন এবং বদলগাছি উপজেলার ১ জন।

নওগাঁর ডেপুৃটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৪ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় মোট ২১৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে প্রাপ্ত রিপোর্টে এই ফলাফল পাওয়া গেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৩২ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮শ ৫৭ জন।

উপজেলা ভিত্তিক চব্বিশ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রানীনগর উপজেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ৯ জন, সাপাহার উপজেলায় ১০ জন এবং পোরশা উপজেলায় ৩ জন।

ডাঃ মঞ্জুর-এ-মোর্শেদ আরও জানিয়েছেন, এই চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে সুস্থ্য হয়েছেন ৩৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২ হজার ১শ ৮১ জন। সেই হিসেবে বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগি রয়েছেন ৬৭৬ জন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন জেলা সদরের হাসপাতালসহ জেলার অন্য ১০টি হাসপাতালে চিকিৎিসাধীন আছেন। অন্যরা স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহল করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net