1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চকরিয়া বালক ও মহেশখালী বালিকা জেলা চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চকরিয়া বালক ও মহেশখালী বালিকা জেলা চ্যাম্পিয়ন

শাহজালাল শাহেদ, কক্সবাজার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৯৮ বার

কক্সবাজারে উপজেলাভিত্তিক জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া উপজেলা বালকদল ও মহেশখালী উপজেলা বালিকা দল।

দুপুর আড়াইটায় শুরু হওয়া প্রথমে বালিকাদের খেলায় কক্সবাজার সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মহেশখালী উপজেলা দল জয়লাভ করে। এরপর বালকদের খেলায় কক্সবাজার পৌরসভা দলকে ১-০ গোলে হারিয়ে চকরিয়া উপজলা দল জয়লাভ করে।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (কক্সবাজার) শ্রাবস্তী রায় ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

এসময় চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজুলল করিম সাঈদী, কক্সবাজার সদর ইউএনও, মহেশখালী উপজেলা ইউএনওসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net