1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৪২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের বীজ-সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

রাউজানে ৪২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের বীজ-সার বিতরণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৪২ বার

চট্টগ্রামেরর রাউজানে ২০- ২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন হাইব্রীড
,উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে
উপজেলা পরিষদের মাঠে এসব বিনামূল্যের বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দীন, জানে আলম জনি প্রমুখ। উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে দেশের আমন ফসলের অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৪২০ জন প্রান্তিক কৃষকের মধ্যে আমন হাইব্রীড, উফশী আমন ধানের বীজসহ সার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net