1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় ১০০ পিচ ইয়াবাসহ যুবলীগ নেতা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

হাতীবান্ধায় ১০০ পিচ ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৪২ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় মিজানুর রহমান নামে এক যুবলীগ নেতাকে ১০০পিচ ইয়াবাসহ গত ২৭ জুন রাতে বেজগ্রাম থেকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার সহযোগী সাজু মিয়া নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃতদের সোমবার ২৮ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকৃত মিজানুর রহমান উপজেলার গোতামারী ঘুটিয়া মঙ্গল গ্রামের সাবেদ আলীর ছেলে। এছাড়া সে গোতামারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য। আর সাজু মিয়া একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন রাতে মিজানুর ও সাজুকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০পিচ ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক এসআই সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় তাদেরকে ২৮ জুন আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net