1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা-৫ উপ-নির্বাচন : আ’লীগের মনোনয়ন নিলেন মতিন খসরুর ভাই আবদুল মমিন ফেরদৌস - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

কুমিল্লা-৫ উপ-নির্বাচন : আ’লীগের মনোনয়ন নিলেন মতিন খসরুর ভাই আবদুল মমিন ফেরদৌস

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৬০ বার

সাবেক আইনমন্ত্রী অডভোকেট আবদুল মতিন খসরুর শূন্য আসনের (কুমিল্লা-৫) উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মরহুমের ছোট ভাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস। শুক্রবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল মমিন ফেরদৌস পেশায় একজন আইনজীবী। তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক দুই বারের সভাপতি। এছাড়া, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের বর্তমান সভাপতি। কুমিল্লার আইনজীবীদের বৃহৎ একটি এলাকাভিত্তিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টানা সাত বছর দায়িত্ব পালন করছেন।

এছাড়াও, কুমিল্লা নগরীর অভিজাত শপিংমল ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স কাব ইন্টারন্যাশনাল কুমিল্লার সাবেক সভাপতি ও বাংলাদেশ-৩১৫ বি৩ এর বর্তমান কেবিনেট মেম্বার। তিনি আঞ্জুমানে মফিদুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের জড়িত রয়েছেন। বড় ভাই সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর বিশ্বস্থ সহযোগী হিসেবে দুই উপজেলার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এডভোকেট আবদুল মমিন ফেরদৌস ১৯৬১ সালে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াকালীন সময়ে রাজনৈতিক হাতেখড়ি হয়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম ও কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি শেষ করেন। কুমিল্লা আইন কলেজে পড়াকালীন সময়ে তিনি ভিপি নির্বাচিত হন।

পরবর্তীতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তাঁর বড় ভাই সদ্য প্রয়াত সাবেক আইনমন্ত্রী মরহুম আবদুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বারে যোগদান করার পর কুমিল্লার চেম্বারের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে তিনি অত্যন্ত সুনামের সাথে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।কুমিল্লা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক ট্রেজারার, সম্মিলিত আইনজীবী পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বড় ভাই আবদুল মতিন খসরুর নির্বাচন পরিচালনা কমিটির দুই উপজেলার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে বিজয় অর্জনে নেপথ্যে ব্যাপক ভূমিকা রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net