1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে জনগণের সেবক হিসাবে কাজ করছেন ওসি আরিফুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

দেবিদ্বারে জনগণের সেবক হিসাবে কাজ করছেন ওসি আরিফুর রহমান

আই কে ইব্রাহীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৩৫ বার

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে জনগণের পরমবন্ধু হিসেবে মূল্যায়ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কুমিল্লার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

যিনি নিজেকে কখনো ওসি হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসাবে জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। থানায় যোগদানের পর পাল্টে দিয়েছেন থানার বিভিন্ন চিত্র। দমন করেছেন থানায় দালালদের দৌরাত্ম্য। সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি, অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভুক্ত করতে পারছেন থানায়। বিভিন্ন সময়ে অসহায়-বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।

এছাড়াও তিনি বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কাছে খাদ্য পৌছে দিচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন। তার এমন মানবিক কাজে প্রশংসা কুড়িয়েছেন সকলের।

দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সকল সফল অভিযানে আটক করা হয়েছে কুখ্যাত অনেক মাদক কারবারিকে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা উন্নয়নে বিট পুলিশিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নিয়মিত‌।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিভিন্ন সময়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এই পুলিশ কর্মকর্তা। লকডাউনে থাকা পরিবারগুলোকে সাধ‍্যমতো সার্বিক সহযোগিতাও করেছেন তিনি।

দেবিদ্বার থানায় যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই এ ধরণের সৃজনশীল কার্যক্রমে তিনি সাধারণ মানুষের কাছে অসাধারণ ব‍্যক্তিত্ব ও আস্থার প্রতীক হয়ে ওঠছেন এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতংক।

অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, জনগণের একজন সেবক হিসেবে নিজেকে উজার করে দিতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net