1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রায় ২৪কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রায় ২৪কোটি টাকা ব্যয়ে লালমনিরহাট জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৭৬ বার

লালমনিরহাট জেলার ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে প্রায় ২৪ কোটি টাকা বরাদ্দে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প (কাবিটা) উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ সমাপ্ত।
লালমনিরহাট জেলা এান অফিস সোমবার জানান, জেলার ৫ টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে ২৩ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ৯৮৩ টাকার কাজ সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। তাদের দাবী এসকল কাজে কোন অনিয়ম হয়নি৷এসব বরাদ্দে লালমনিরহাট এর ৩ জন এম পিরও বিশেষ বরাদ্দ ছিল। জেলার বিভিন্ন রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে সংস্কার কাজ করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, টিআর ও কাবিটা বরাদ্দে উন্নয়ন কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এসব উন্নয়নের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার/মেরামত, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।

লালমনিরহাট জেলা এান অফিস জানান,এসব বরাদ্দের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় এমপির বিশেষ বরাদ্দসহ মোট ৫ কোটি ৮৫ লক্ষ ৫ হাজার ৫শত ৩৫ টাকা, আদিতমারী উপজেলায় ৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৬৭০ হাতীবান্ধা উপজেলায় ৪কোটি ৮০ লাখ ৫৭ হাজার ১১৯ এবং পাটগ্রাম ও কালিগন্জ উপজেলায় প্রায় ৯ কোটি টাকার কাজ শেষ পযার্য়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net