1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন 'চট্টগ্রাম ফুটবল একাডেমী ফতেয়াবাদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চট্টগ্রাম ফুটবল একাডেমী ফতেয়াবাদ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭২ বার

হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন- চট্টগ্রাম ফুটবল একাডেমী ফতেয়াবাদ।

আজ মঙ্গলবার হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত খেলার নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশুন্য ভাবে খেলা শেষ হয়।

ট্রাইব্রেকারে চট্টগ্রাম ফুটবল একাডেমী ফতেয়াবাদ ৫-৪ গোলে হাটহাজারী খেলোয়াড় সমিতি ফুটবল একাডেমী কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং চট্টগ্রাম ফুটবল একাডেমীর জুয়েল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মাঝে ট্রপি বিতরন করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরিফ উল্লাহ।

এতে আরো উপস্হিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু সরোয়ার চৌধুরী, সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর, অতিরিক্ত সাধারন সম্পাদক শাহেদুল হক খোকন, কার্য নির্বাহী সদস্য এম নিয়াজ মোরশেদ, তোফাজ্জল হোসেন ফোরকান, শাহেদুল আলম শাহীন, ইন্জিনিয়ার মুহিবুল হক।

হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ সেলিম চৌধুরী মানিক, সাধারন সম্পাদক এম এ সালাম, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ মোরশেদুজ্জামান, স্পোর্টস ক্লাবের সাধারন সম্পাদক হোসেন মেহেদী, আবুল বশর, মোঃ ইব্রাহীম, আবদুল হালিম, ইসমাইল, মুন্না, বাসেক সহ প্রমুখ অতিথি এবং বিপুল পরিমাণ উৎসুক দর্শক রিমঝিম বৃষ্টিস্নাত বিকেলের ঝাকঝমক এই খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net