1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রশিদনগরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

রশিদনগরে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৬৮ বার

রামু উপজেলার রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী তারেকুল ইসলাম ফাহিম এর উপর হামলা ও পরিকল্পিত হত্যা চেষ্টায় প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ জুন) বিকাল ৫টায় নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে উক্ত বিদ্যালয়ে বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী, সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিসহ অত্রবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের অয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেয়ার সময় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ বলেন, ফাহিম আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। আমি এবং বিদ্যালয়ের পক্ষ থেকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হত্যা চেষ্টা কারিদের অইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

উক্ত মানববন্ধনে আরো বক্তব্যে ভিকটিম ফাহিমের বড় মামা এনামুল হক বলেন,আমরা ঘটনাটি স্থানীয় কয়েকজন মিলে সমাধান করেছিলাম। কিন্তু হামলাকারী সুমন ড্রাইভার, এবাদত ড্রাইভার, আমান উল্লাহ, ছোটন এবং এহেছান দলবদ্ধভাবে বাসায় গিয়ে ফাহিমকে দা,লাঠি, লোহার রড ও হাঁতুড়ি দিয়ে প্রচন্ডভাবে মারধর করে ফেলে রাখে।
হামলাকারীরা মনে করেছিল ভিকটিম ফাহিম মারা গেছে।
পরে তার মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালে চিকিৎসায় অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।

সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা সবার কাছে দোয়া চাই, ফাহিম যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। রশিদ নগর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান, সাবেক মেম্বার নুর আহমদ ও স্কুলের ছাত্র শিক্ষকরা এতে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net