1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ডক্টরস হাসপাতালের ভূয়া ডাক্তারসহ ৩ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আশুলিয়ায় ডক্টরস হাসপাতালের ভূয়া ডাক্তারসহ ৩ জন গ্রেফতার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪১৬ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় প্রতারণার অভিযোগে ভু’য়া ডাক্তার সহ ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩ জনকে আটক করেছে র‌্যাব-৪।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছে প্রতারণার শিকার এক নারী ভু’ক্তভোগী।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ওই হাসপাতালের পরিচালক ডা. এ.কে.এস লতিফুল বারী।

এর আগে রবিবার (৪ জুলাই) দিবাগত রাতে ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকার ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গলাচিপা গ্রামের সামছুল হকের ছেলে মনিরুল আলম সোহেল (৪০), নওগা জেলার বদলগাছী থানার গোয়ালভিটা গ্রামের আফজাল হোসেনের ছেলে মুনসুর রহমান (৩৭) ও ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঠালডাঙ্গী বাজার এলাকার মকবুল ইসলামের মেয়ে মেরিনা আক্তার মেরি (২২)(ভুয়া ডাক্তার)।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ জুলাই কোমড়ে ব্যাথা নিয়ে আশুলিয়ার ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান এক নারী (২২)। তিনি হাসপাতালের যাওয়ার পরে রিসিপশনে কথা বললে তারা মনিরুল আলম সোহেল কে ডাক্তার পরিচয় দিয়ে তার সাথে সমস্যার কথা খুলে বলতে বলেন। পরে ওই নারী সোহেলের কাছে সকল বিষয় খুলে বলে। পরে ডাক্তার পরিচয়দানকারী সোহেল তাকে ডক্টরস জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লেখা একটি প্যাডে কিছু ওষুধ লিখে সীল ছাড়াই স্বাক্ষর করে দেন। সীল ব্যতীত প্রেসক্রিপশন দেখে ওই নারীর সন্দেহ হলে তিনি হাসপাতালের বাহিরে গিয়ে সাধারণ মানুষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে র‌্যাবের টহলটিম দেখে তাদেরকে বিষয়টি জানান ওই নারী। এক পর্যায়ে র‌্যাবের টহল টিম ওই নারীকে নিয়ে হাসপাতালে গিয়ে ওই ডাক্তারের কাগজপত্র দেখতে চাইলে কাগজ পত্র দেখাতে ব্যার্থ হওয়ায় র‌্যাব তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে ভুয়া কাগজ পত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এ.কে.এস লতিফুল বারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা, শুনেছি গতরাতে আমার হাসপাতালের তিনজনকে র‌্যবা ধরে নিয়ে গেছে। কেন নিয়েছে? তাও জানি না। আমি এ ব্যাপারে কোনো কাগজপত্র পাইনি।

এ বিষয়ে র‌্যাব-৪ (সিপিসি-২) শাখার কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

এ হাসপাতালটির নামে একাধিক কর্মচারী কর্মকর্তার অভিযোগও ইতিপূর্বে উঠেছে এবং আজকেও ডক্টরস জেনারেল হসপিটালের সাবেক এক কর্মকর্তা মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, আমি সহ একাধিক সাবেক কর্মকর্তা বকেয়া বেতন আদায়ের জন্য হাসপাতালে গেলে তার বড় ভাই ডিসি তার পরিচয়ে পুলিশ দিয়ে একাধিকবার হয়রানি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net