1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে নির্মানাধীন কক্ষের নিচ থেকে মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কাশিমপুরে নির্মানাধীন কক্ষের নিচ থেকে মরদেহ উদ্ধার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪১৫ বার

গাজীপুর সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের পশ্চিম শৈলডুবী বটতলা এলাকায় একটি টিনসেড নির্মাণাধীন কক্ষের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল নরসুন্দর জাহিদ নামের এক যুবককে। জাহিদ নরসুন্দর দীর্ঘদিন যাবত বটতলা বাজারে দোকান ভাড়া নিয়ে সেলুনের কাজ করতেন। ১লা জুলাই নির্মাণাধীন ভবনের পাশে স্ত্রী ও কন্যা সহ বসবাস করত।

শুক্রবার (১৬জুলাই)সকালে জাহিদ গত ৭জুলাই থেকে নিখোঁজ ছিলো। নিখোঁজের বিষয়ে কাশিমপুর থানায় নিহতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করে।

নিহত জাহিদে স্ত্রী এ প্রতিবেদককে বলেন, গত ৭ তারিখ সকালে তার ভাই বিদেশ থেকে এয়ারপোর্টে আসবে তাকে রিসিভ করার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি ।

গতকাল নিখোঁজ জাহিদের বাবা পঞ্চগড় থেকে এসে জাহিদের স্ত্রী এবং কন্যাকে বাড়িতে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখাযায় আজ সকালে নির্মাণাধীন ঘরের পাশে শিশু বাচ্চারা খেলাধুলা করার এক পর্যায়ে দুর্গন্ধ বের হলে কাছে গিয়ে হাতপা দেখে চিৎকার দিলে বাড়ির পাশের লোকজন ছুটে এসে লাশ দেখতে পেয়ে কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কোনাবাড়ী জোনের এসি সুভাষীশ ধর, কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা’র উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। লাশের পরনের কাপড় দেখেই নরসুন্দর জাহিদকে শনাক্ত করে । ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য জাহিদের শেলিকা শ্যামলী বেগম ও তার স্বামী শামিম হোসেনকে ডিকে গার্মেন্টস থেকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net