ঢাকা   ১১:২৩:১৩ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

গাইবান্ধায় করোনায় এক জনের মৃত্যু , নতুন শনাক্ত ৬২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৩২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় রোববার করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ৬২ জন। এ নিয়ে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৬৮ জন।

সোমবার (২৬ জুলাই) থেকে মঙ্গলবার (২৭ জুলাই) পর্যন্ত ২৩৫ জনের দেহের নমুনা পরিক্ষা করে নতুন করে ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়। গাইবান্ধায় করোনার শনাক্তের হার প্রায় ২৬ %।

এদের মধ্যে সদরে ২৪, গোবিন্দগঞ্জে ১২, ফুলছড়িতে ৫, সুন্দরগঞ্জে ৬, সাঘাটায় ২, পলাশবাড়ীতে ৬ ও সাদুল্যাপুর উপজেলায় ৭ জন। গোবিন্দগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় এক জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৩।

গাইবান্ধা জেলা হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ১০৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৮ জন।

জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ১২৭ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৫১৩ জনকে।

এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৪১০ জনের মধ্যে ২২ হাজার ৭৮ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি