1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক

চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৩৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর হোসেন আক্রাম (২৬) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আলমগীর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হোসেনের খিল গ্রামের এরশাদ উল্লাহর ছেলে।

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আরিফ হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুসাড়া রাস্তার মাথা এলাকায় দ্রæতগতি সম্পন্ন একটি সন্দেহভাজন মাইক্রো (নোয়াহ) বাসে তল্লাশী চালিয়ে গাড়ীর চালক আলমগীরের কাছ থেকে বিশেষ কায়দায় বোতলে সংরক্ষিত অবস্থায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গাড়ীর চালক আলমগীরকে গ্রেফতার এবং আটককৃত গাড়ীটি থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: আরিফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ধনুসাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮০০ পিস ইয়াবা সহ আলমগীর নামে এক মাইক্রো চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net