1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ভাতিজির লাথির আঘাতে চাচার মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

তিতাসে ভাতিজির লাথির আঘাতে চাচার মৃত্যু !

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার

কুমিল্লা তিতাসে গাছ লাগানোকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজি সুমির লাথির আঘাতে চাচা মোর্শেদ আলমের (৫৫) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমিসহ তার পরিবার পলাতক রয়েছে।

নিহত মোর্শেদের ভাই মহসিন জানান, বাড়ির পাশের সীমানায় একটি কাঁঠাল গাছ লাগনোর সময় প্রতিবেশী মৃত খলিল মিয়ার ছেলে সোহেল বাঁধা দেয় এবং বড় ভাই মোর্শেদের কাছে বিচার দেয়। তখন মোর্শেদ এসে মুকবলকে গাছ লাগাতে নিষেধ করে। এই নিয়ে মোর্শেদ ও মুকবলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় মুকবলের ছেলে মেয়রসহ মোর্শেদকে মারধর শুরু করে। মারধরে এক পর্যায়ে মুকবল মেয়ে সুমি (৩০) লাথি দিলে অন্ডকোষ আঘাতপ্রাপ্ত হয়। এসময় মোর্শেদ মারা যান।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পারিবারিক দ্বন্ধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ অন্ডকোষে লাথি দেওয়ার পর মোর্শেদ মারা গিয়েছেন। যেহেতু লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আইনী প্রক্রিয়া গ্রহন করবো। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হচ্ছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net