ঢাকা   ১০:৩৯:১৮ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

মীরসরাইয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরীরকে কুপিয়ে জখম

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৬৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী নাজিম উদ্দিন (৪৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে এ ঘটানাটি ঘটে।

আহত নাজিম উদ্দিন উপজেলার দুয়ারু গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে অজ্ঞাত ব্যক্তি এসে তার নিকট অর্থ দাবী করে এবং বিদ্যালয় অফিসের চাবি চায়। সে দিতে অস্বীকার করলে কিছু বুঝার আগে হামলা শুরু করে এবং রক্তাক্ত করে। সে কোনমতে দৌড়ে পার্শবর্তী বড়তাকিয়া ফিলিং ষ্টেশনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীরসরাই থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি