ঢাকা   ১২:৩০:১৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লক্ষীছড়িতে সেনাবাহিনীর অভিযানে মদসহ আটক -৪

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৫১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির লক্ষীছড়ি সেনা জোনের অভিযানে মদসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাসূত্রের তথ্যে জানাযায় গত ০৯ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন বাইন্যাছড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ মংলাপাড়া এলাকায় রাত্রীকালীন টহল পরিচালনার সময় দুই মোটর সাইকেল আরোহী দ্রুত পলায়নের চেষ্টা করলে তাদের তল্লাশীর উদ্দেশ্যে থামানো হয়। তল্লাশী কালে তাদের নিকট অবৈধ বাংলা মদ পাওয়া যায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনটি বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিল ত্রিপুর (৩২), মাইজ্জা ত্রিপুরা (২৫), শিমুল চাকমা (৩৫) এবং শান্তু চাকমা (৩৫) নামক চারজন অবৈধ মাদকসহ আটক করা হয়। উক্তবিভিন্নস্থান হতে ১০০ লিটার প্রক্রিয়াজতকৃত বাংলা মদ এবং আনুমানিক ২০০ লিটার মদ প্রক্রিয়াধীন বাংলা মদ এবং ৫০ কেজি মদ তৈরির কাঁচামাল জব্দ করা হয়। পরবর্তীতে আটকৃত মাদক ব্যবসায়ী এবং অবৈধ মাদকদ্রব্য লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়। লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি বলেন, অবৈধ মাদক ও কাঠ ব্যবসায়ীরা প্রতিনিয়ত পাহাড়ি সন্ত্রাসী দল গুলোকে চাঁদা প্রদান করে এলাকা অস্থিতিশীল করার পায়তারা করছে। এসকল ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং চলমান লকডাউনের বিধিনিষেধ পালনে উৎসাহিত করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন। লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মদসহ আটকের সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা হয়েছে যার নং- ০১ তারিখ ১০/০৭/২০২১ইং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি