1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তার পানি ৫২.৬০ সেন্টিমিটারে প্রবাহিত নদীর তীরবর্তী এলাকা প্লাবিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে তিস্তার পানি ৫২.৬০ সেন্টিমিটারে প্রবাহিত নদীর তীরবর্তী এলাকা প্লাবিত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭৩৯ বার

ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তার পানি শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৫২.৬০ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। হাতীবান্ধার দোয়ানি তিস্তা ব্যারেজের ৪০ টি জলকপাট খুলে দেয়া হয়েছে বলে ব্যারেজ কতৃপক্ষ নিশ্চিত করেছেন। অপরদিকে ধরলাসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি এবং কয়েকটি এলাকায় নদী ভাঙ্গন অব্যহত রয়েছে। পানি বৃদ্ধির কারনে অনেক কৃষকের বিভিন্ন ক্ষেত পানির নিচে ডুবে গেছে। অনেক এলাকা প্লাবিত হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা ও মোগলহাটের কিছু এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। আদিতমারী উপজেলার মহিষখোচার গোবধন, এছাড়া হাতীবান্ধা উপজেলার চর ও নিজ গড্ডিমারী চর ও উত্তর দক্ষিণ ধুবনী , সিন্দুর্ণা উত্তর দক্ষিণ ও চর সিন্দুর্ণা হলদীবাড়ি, উত্তর দক্ষিণ পারুলিয়া ও পশ্চিম হলদীবাড়ি ,ডাউয়াবাড়ি পূর্ব ও পশ্চিম ডাউয়াবাড়ি এবং কিশামত নোহালী সহ তিস্তা নদী কবলিত এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কিছু এলাকায় ভাঙ্গন অব্যহত রয়েছে। ভাঙ্গন কবলিত এলাকার পরিবার গুলো কঠিন কষ্টে দিন যাপন করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net