1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিচ্ছে ছাত্রলীগ

লোহাগাড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে ছাত্রলীগের একটি টিম।

গত এক সপ্তাহে ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানে, মানুষের ঘরবাড়ি গিয়ে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম চালাচ্ছে।

টিমের প্রধান মোহাম্মদ সোহেল জানান, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া। এসময় তিনি আতঙ্কিত না হয়ে (৩৫ ঊর্ধ্ব ব্যক্তিদের) করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।

তাদের এই কর্মসূচি চলাকালে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে ভ্যাকসিন নিতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net