1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন নরসিংদী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

করোনা প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন নরসিংদী

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৪২ বার

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন নরসিংদী।

নরসিংদী সদর উপজেলার চৌকস এসিল্যান্ড ( ভূমি) মোঃ শাহ আলম মিয়া সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ তৃতীয় দিনে নরসিংদী শহরের শিক্ষা চত্ত্বর , শাপলা চত্ত্বর চৌয়ালা সাটির পাড়া, এবং বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তিনি বার বার হ্যান্ড মাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং সরকার ঘোষিত লকডাউন মেনে জেলা প্রশাসন নরসিংদী কে সহযোগিতা করার আহবান জানান। অন্যথায় কঠোর শাস্তির আওতায় আনা হবে হুসিয়ারী দেন। এ দিকে শহরের দোকানপাট,বন্ধ রয়েছে, রিকসা ছাড়া অন্য কোন যানবাহন দেখা যায়নি, অকারণে রাস্তায় লোকজন ঘোরাফেরা করতে ও দেখা যায়নি,মাঠে রয়েছে জেলা প্রশাসন নরসিংদীর জেলার শ্রেষ্ঠ করোনা যুদ্ধা ও সদর এসিল্যান্ড জনাব শাহ আলম মিয়া তিনি শ্যামল বাংলাকে বলেন আমরা যে কোন মূল্যে সরকারের ঘোষিত লক ডাউন বাস্তবায়নে দৃঢ প্রতিঞ্জ। তিনি আরো বলেন আপনারা প্রথম ধাপে লক ডাউন দেখেছেন কুইক রেসপন্স টিম রাত তিনটায়ও ঝড় বৃষ্টিতে চিতায় লাশ দাহ করে ঘরে ফিরেছে, সন্তান তার বাবার লাশ ফেলে রেখে পালিয়েছে, সেই লাশ দাফন কাফনের ব্যবস্থা করেছি, আমরা করোনাকে জয় করেছি তাই করোনাকে ভয় নয় জয় করুন, সরকারী বিধি নিষেধ মেনে চললেই করোনাকে জয় করা সম্ভব তাই সবাই বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এ সময় তার সাথে ছিলেন মেজর মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও গণমাধ্যম কর্মিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net