1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

চৌদ্দগ্রামে পাঁচরা জনকল্যাণের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন “পাঁচরা জনকল্যাণ সংস্থা” এর উদ্যোগে করোনা ও শ্বাসকষ্ট রোগিদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বিকালে উপজেলার পৌরসভাধিন কালির বাজরস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মো: আব্দুল আহাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ, প্রচার সম্পাদক কাজী মুকুল, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: শাহাদাত হোসেন, সদস্য মো: আজম, মামুন প্রমুখ।

ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধনকালে জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন সিলিন্ডার সেবা কার্যক্রমে অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতাকারী প্রবাসী সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রতিদিন তা ক্রমশঃ খারাপের দিকেই যাচ্ছে। গত বছর থেকেই স্বল্প পরিসরে আমাদের সংস্থার পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চলছে। পৌরসভা সহ সমগ্র চৌদ্দগ্রামবাসীর কথা চিন্তা করে করোনা ও শ্বাসকষ্ট রোগিদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে ছয়টি সিলেন্ডার ও চারটি অক্সিমিটার নিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে সিলিন্ডার আরো বাড়ানো হবে। যে কোন করোনা ও শ্বাসকষ্টের রোগি আমাদের সংস্থা থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবে। সেবা পেতে সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন (০১৮১৫-০০০৭৯৬) ও সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদের (০১৮৬১-৫৫২৪১৩) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net