1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ আর নেই

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকার-
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬৩৩ বার

মঙ্গলবার (০৬ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন।

এরপর তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন।

সাবেক এই ছাত্রনেতার গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। মরহুমের লাশ তার গ্রামের বাড়িতেই দাফন করা হবে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে গঠন করা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটি। এই কমিটিতে খন্দকার এনামুল করিম শহীদ ছিলেন যুগ্ম আহ্বায়ক।

পরবর্তিতে একই বছর আগস্ট মাসে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে এনামুল করিম শহীদকে সভাপতি এবং গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই কমিটির মধ্যদিয়ে বিলুপ্ত হয় ভাসানী ন্যাপ পন্থী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রদলের’। জাতীয় ছাত্রদলের সদস্যদের সাথে একই সময় ছাত্রলীগের একটি অংশ ছাত্রদলে যোগ দেয়।

১৯৮০ সালের মাঝামাঝি পর্যন্ত এনামুল করিম শহীদ-গোলাম হোসেন কমিটি দায়িত্ব পালন করে।

পরবর্তীতে গোলাম সারোয়ার মিলনকে আহ্বায়ক করে ২১ সদস্যের একটি নুতন কমিটি গঠন করা হয়।

জানা যায়, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন এই সভাপতি বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দেন এবং পরবর্তীতে আবারও বিএনপিতে ফিরে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net