1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় সাংবাদিকের মায়ের ওপর সন্ত্রাসী হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম 

ডেমরায় সাংবাদিকের মায়ের ওপর সন্ত্রাসী হামলা

মোঃ বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩১৫ বার

রাজধানীর ডেমরায় চ্যানেল আইয়ের সাংবাদিক শওকত আকবর লিঙ্ককের মায়ের ওপর রুহুল আমীন ওরফে ইয়াবা রুহুল (৩৮) নামে এক মাদক বিক্রেতা সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিঙ্কনের মা জাহানারা বেগমের (৫২) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলাপ জখম হয়। সোমবার দুপুর ১ টার দিকে ডেমরার পূর্ব ডগাইর মহাক্শা স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবা রুহুলসহ তার সহয্গোী আপন বোন সাথী আক্তার (২৭) ও মা আয়েশা বেগম (৬০) জাহানারা বেগমের ওপর অতর্কিতে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এদিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হলি এইড নামে একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরে তারা জাহানারা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সাংবাদিক লিঙ্কন ঘটনার সোমবার বিকালে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পর থেকে সন্ত্রাসীরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লুটপাটের উদ্দেশ্যে সোমবার দুপুরে রুহুল তার মা আয়েশা বেগম ও বোন সাথীসহ অজ্ঞাত ৮/১০ জনকে নিয়ে জাহানারা বেগমের ভাইয়ের দোকানের তালা ভাঙ্গা শুরু করেন। এ সময় খবর পেয়ে জাহানারা বেগমের ভাই সাঈদ দৌড়ে এসে স্ত্রাসীদের বাঁধা দিলে তারা তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে আসলে সন্ত্রাসীরা তাকেও বেধরক মারধর করে গুরুতর আহত করে। এদিকে খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনার খবর পেয়েছি। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রুহুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক বিক্রেতা হিসেবেও রুহুলের নামে এ অভিযোগ পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net