1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬ জনের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৬ জনের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৭৭ বার

ভোলায় কঠোর বিধি-নিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করায় এক সপ্তাহে ২৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এসময়ে সাত উপজেলায় এক হাজার ৬১ জনকে জরিমানা করা হয়েছে।

জেলার সাত উপজেলায় সর্বমোট ১২১টি ভ্রাম্যমাণ আদালতে এক হাজার ২৩টি মামলা হয়েছে। গত ১ জুলাই থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত এসব জেল জরিমানা করা হয়। এ সাতদিনে মোট জরিমানা করা হয়েছে ১০ লাখ ২৯ হাজার ১৫০ টাকা।
এদিকে কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে জেলার সাত উপজেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৫০ জনকে ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া দু’জনকে তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করেছেন।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। এছাড়া চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।

সড়কে চলেনি কোনো গণপরিবহন। নেই যানজট, ভিড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net