ঢাকা   ০৩:১১:৫৬ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মান্দায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে ২জনের মর্মান্তিক মৃত্যু

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৫২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নওগাঁর মান্দায় অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে আম্বিয়া বেগম (৪০) এবং রোমান হোসেন(৮) নামে ২জনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার(১৫ জুলাই) বিকেলে মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের মান্দা কোলার বিলে ঘটেছে।

নিহত আম্বিয়া উপজেলার বড়পই গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী এবং রোমান হোসেন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা ফুপু এবং ভাতিজা।

স্থানীয় সূত্রে এবং মান্দা থানার এসআই জাহিদ হোসেন জানান, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লার ছেলে মাহফুজুর রহমান মোল্লা খুদিয়া ডাঙ্গা মৎস্য সমবায় সমিতির সভাপতি বিলাশ চন্দ্রের নিকট থেকে সাব-লিজ নিয়ে উপজেলার মান্দা কোলার বিলে মাছ চাষ করছিলেন। একাজের জন্যে তিনি বৈদ্যুতিক সংযোগ টেনে বৈদ্যুতিক বাতি সহ বিভিন্ন কাজে ব্যবহার করে আসছিলেন। হঠাৎ করেই আজ এই বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা মৃত্যু বরণ করেছেন।

এবিষয়ে একাধিকবার মুঠো ফোনে কল দিলেও অভিযুক্ত মাহফুজুর রহমান ফোন রিসিভ করেননি(০১৭১৫১৪০০৪৭)।

মান্দা উপজেলার পল্লীবিদ্যু সমিতির ডিজিএম সাইদুজ্জামান জানান, আমার জানামতে ঐ বিলে মাছ চাষের জন্যে বৈধ ভাবে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়নি। এখানে যদি কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ থাকে তবে তা সম্পূর্ণ অবৈধ। ঘটনাটি জানার সাথে সাথে আমি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লোক পাঠিয়েছি তারা এখনো সেখানেই আছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি