1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দুস্থদের পাশে দাঁড়ালো আওয়ামীলীগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

রামগড়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দুস্থদের পাশে দাঁড়ালো আওয়ামীলীগ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৪৬ বার

জেলার রামগড়ে মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ রামগড় উপজেলা শাখা। করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে খাগড়াছড়ি জেলার সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের বাস্তবায়নে গৃহীত কর্মসূচী আলোকে উপজেলার ৬শতাধীক পরিবারকে এই মানবিক সহায়তা দেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১টায় রামগড় টাউনহলে সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ্য অসহায়দের মাঝে মানবিক খাদ্য সহায়তা তুলে দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ অতীতে যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছে এখনও পাশে থাকবে। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে এ সরকারের আমলে কাউকে না খেয়ে মরতে হবেনা। তিনি সকলকে করোনাকালীন সময়ে সরকারের নেয়া বিভিন্ন প্রদক্ষেপ মেনে চলার আহ্বান জানান।

উপজেলার ৬শতাধীক পরিবারের প্রত্যেককে চাউল ১০কেজি, মসুরের ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: রায়হান কাজেমী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক কাজী নুরুল আলমগীর, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাধারন সম্পাদক আব্দুল কাদের, পৌর প্যানেল মেয়র-১ আহসান উল্যাহসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net