ঢাকা   ০১:১৪:০৮ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

লালমনিরহাটে টিসিবির পণ্য ক্রয় থেকে বঞ্চিত অসহায়রা স্বাস্থ্য বিধি মানছেন না

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে টিসিবির পণ্য ক্রয় থেকে বঞ্চিত অসহায়রা স্বাস্থ্য বিধি মানছেন না। নিয়ম না মেনে একব্যাক্তিকে একাধিক প্যাকেজ দেওয়া হলেও, অসহায় অনেকেই পাচ্ছেন না ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের এই সুবিধা। স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছেই না।

সোমবার ১২ জুলাই বিকেলে, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিমের উপস্থিতিতে, নিয়মবহির্ভূত ভাবে এক ব্যাংকের কর্মচারী কাটুন বোঝাই টিসিবির সয়াবিন তেল রিকশায় নিয়ে যেতে দেখা যায়। একইসময় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত , ও দরিদ্র পরিবারগুলোর মানুষেরা টিসিবির পণ্য ক্রয়ের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছে প্রখর রোদ ও তীব্র গরমে। জেলা মার্কেটিং অফিসার উপস্থিত থাকা অবস্থায় অনেককেই লাইনে না দাঁড়িয়েই টিসিবির পণ্য কিনতে দেখা যায়। সাংবাদিক কে দেখে লাইনে দাঁড়ানো পৌর শহরের সাহেব আলী, সাদ্দামসহ অনেকেই বলেন, লাইনে না দাঁড়িয়ে অনেকেই এভাবে টিসিবির পন্য কিনে নিচ্ছেন। আর আমরা অসহায়রা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মালামাল ক্রয় করতে পারছি না। শুনেছি এ সব সুবিধা আমাদের জন্য অথচ আমরাই পাই না।

এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি