1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এক কিশোরী ধর্ষনের শিকার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

গাইবান্ধায় অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে এক কিশোরী ধর্ষনের শিকার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার

গাইবান্ধায় মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা।

অভিযুক্তরা হলেন- সদর উপজেলার পারবর্তীপুর গ্রামের কসাই লাল মিয়া ও একই উপজেলার ভগবানপুর গ্রামের বকুল প্রধান। এদের মধ্যে লাল মিয়া পেশায় মাংস বিক্রেতা (কসাই) আর বকুল বাসের কাউন্টার মাস্টার।

মামলার এজাহারে বলা হয়, সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রামের ওই কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সদর উপজেলার বালুয়া বাজারে যায়। ঢাকা যাওয়ার জন্য মেয়েটি বাজারের শাওন এন্টারপ্রাইজ নামে একটি বাস কাউন্টারের সামনে পায়চারি করছিল।

এ সময় বাসটির কাউন্টার মাস্টার বকুল প্রধান ও কসাই লাল মিয়া মেয়েটির কাছে যান। পরে জানতে চাইলে ঢাকা যাওয়ার কথা বলে মেয়েটি। লকডাউনে বাস বন্ধ; তবে মাইক্রোবাসে ঢাকা যাওয়া যাবে বলায় মেয়েটি রাজি হয়। রাত ৮টার দিকে তারা মেয়েটিকে বাথরুম সেরে নেওয়ার কথা বলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যান তারা। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net