1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজা সহ র‌্যাবের হাতে আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজা সহ র‌্যাবের হাতে আটক-৪

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২। আটককৃতরা হলো: নেত্রকোণা জেলার আটপাড়া থানার রামজীবনপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মো: মানিক মিয়া (৩৪), কুমিল্লার নাঙ্গলকোট থানার ঢালুয়া (চিওড়া) গ্রামের মৃত সেলিম এর ছেলে মো: রিপন মিয়া (৩২), চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: মাসুদ হোসেন (৩০), একই এলাকার মো: নুরু মিয়া মজুমদাদের ছেলে মোহাম্মদ হোসেন মজুমদার (৩০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজিতে তল্লাশী চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

বিষয়টি নিশ্চত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘আটককৃত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net