1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ থেকে বীজ ও চারা আমদানীর বিষয়ে আল সুলাইতিন গ্রুপের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূতের বেঠক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ থেকে বীজ ও চারা আমদানীর বিষয়ে আল সুলাইতিন গ্রুপের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূতের বেঠক

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার

নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন গতকাল আল সুলাইতিন গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ সালেম আল সুলাইতিন এর সাথে এক বৈঠক করেন। আল সুলাইতিন গ্রুপ কাতারে অন্যতম বৃহৎ কৃষি খামার পরিচালনা, ল্যান্ডস্কেপিং এবং হাইড্রোপনিক প্রযুক্তির ব্যবহার করে ফুল, শাক ও সবজি উৎপাদন করে আসছে। আল সুলাইতিন কৃষি খামারে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী কর্মী নিয়োজিত আছেন। বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ হতে বীজ ও চারা আমদানীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আল সুলাইতিন গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ হতে প্রয়োজনীয় বীজ ও চারা আমদানীর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং কাতারে যে সকল চারার চাহিদা বেশি তার একটি তালিকা হস্তান্তর করেন। কৃষি কর্মীর পাশাপাশি বিভিন্ন কারিগরি পদে বাংলাদেশীদের নিয়োগের অনুরোধ করেন রাষ্ট্রদূত।বৈঠকে গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের যে কোন কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করা কয়েকজন ছাত্রকে স্বল্প মেয়াদের জন্য Al Sulaiteen Agricultural Research, Studies & Training Center শিক্ষানবিস হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এসব শিক্ষানবিস কাতারে ভিন্ন এক ভূ-প্রাকৃতিক পরিবেশে কৃষি বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।বৈঠকের পর আল সুলাইতিন গ্রুপের কার্যক্রমের উপর তৈরি ভিডিও চিত্র দেখানো হয়। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) মো: মাহবুর রহমান, সিইও, কৃষি প্রকল্প ড. আহমেদ মুস্তাফা, গ্রুপ ফাইন্যান্স ম্যনেজার সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।সূত্রঃ-বাংলাদেশ দূতাবাসদোহা,কাতার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net