1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে টিকাদান কর্মসূচী উদ্ধোধন মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গুইমারাতে টিকাদান কর্মসূচী উদ্ধোধন মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৩৬ বার

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় করোনার টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
৭ আগষ্ট শনিবার সকাল ৯ টায় গুইমারার ৩ টি ইউনিয়নে গুইমারা, হাফছড়ি, ও সিন্দুকছড়ি একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচীর উদ্ধোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, কৃষি উপ-সহকারী কর্মর্কর্তা আবদুর রহিম মজুমদার, স্বাস্থ্য বিভাগের শ্যামল চাকমা প্রমূখ।
উল্লেখ্য যে পূর্ব ঘোষণা অনুযায়ী গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরেজমিনে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

দূর থেকে মনে হচ্ছিল যেন নির্বাচনে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। আসলে টিকার জন্য লাইন ধরেছেন। জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন টিকাগ্রহনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ভালো দিক। গুইমারার সকল জনগন টিকার আওতায় চলে আসবে এমন প্রত্যাশা করছি। সরকারের টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। আজকে ৩ টি ইউনিয়নে ১৮০০ জনকে টিকাপ্রদান করা হবে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net