1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে প্রথমদিনে ১৮০০ জনকে করোনার টিকা প্রদান। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক নবীনগরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের 

গুইমারাতে প্রথমদিনে ১৮০০ জনকে করোনার টিকা প্রদান।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় করোনার গণটিকাদান কর্মসূচীর মাধ্যমে ১৮০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে । উপজেলার ৩টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে চলে টিকাদান কার্যক্রম যা চলে বিকাল পর্যন্ত।
৭ আগষ্ট শনিবার সকাল ৯ টায় গুইমারার ৩ টি ইউনিয়নে গুইমারা, হাফছড়ি, ও সিন্দুকছড়িতে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচীর উদ্ধোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী মেম্বার কৃষি উপ-সহকারী কর্মর্কর্তা আবদুর রহিম মজুমদার, হাফছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আরমান হোসেন, স্বাস্থ্য বিভাগের শ্যামল চাকমা প্রমূখ।

উল্লেখ্য যে পূর্ব ঘোষণা অনুযায়ী গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরেজমিনে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দূর থেকে মনে হচ্ছিল যেন নির্বাচনে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। আসলে টিকার জন্য লাইন ধরেছেন। জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন টিকাগ্রহনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ভালো দিক। গুইমারার সকল জনগন টিকার আওতায় চলে আসবে এমন প্রত্যাশা করছি। সরকারের টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। আজকে ৩ টি ইউনিয়নে ১৮০০ জনকে টিকাপ্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net